২৫ জানুয়ারি, ২০২৬, রবিবার, বিএইচবিএফসি সদর দফতর প্রশিক্ষণ কেন্দ্রে ‘Foundation Training' শীর্ষক ছয়দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক জনাব মো. খাইরুল ইসলাম-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ.এস.এম আব্দুল হালিম কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল মান্নান এবং উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূর আলম সরদার কর্পরেশনের পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। এ ছাড়াও অত্র অনুষ্ঠানে কর্পোরেশনের সকল মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সদ্য যোগদানকৃত সর্বমোট ৩৯ জন কর্মকর্তা (৯ম ও ১০ম গ্রেড) প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
ক্লাস লেকচার ডকুমেন্টস ডাউনলোড লিংক:
মূল্যায়ন পরীক্ষার
