সেবা সহজিকরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সেবা সহজিকরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৮.১.১৮

সেবা সহজিকরণ বিষয়ক কর্মশালা (Service Process Simplification, SPS)

গ্রাহকের সন্তুষ্টি বিধান, প্রক্রিয়াগত খরচ কমানো এবং প্রতিযোগিতায় টিকে থাকার উদ্দেশ্যে ১৯৯০-এর দশকে পৃথিবীর বিখ্যাত বেসরকারী প্রতিষ্ঠানসমূহ বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং (Business Process Re-engineering, BPR) কার্যক্রম হাতে নেয়। পরবর্তীতে এই ধারণা সরকারী সেক্টরে অঙ্গীভূত হতে থাকে। পৃথিবীর অনেক দেশে এ ধারণার চর্চা এবং বাস্তবায়ন হচ্ছে। বিবর্তিত হয়ে বাংলাদেশে এর নামকরণ হয় 'সেবা সহজিকরণ বা 'Service Process Simplification, SPS'  নামে। জনগণের দোরগোড়ায় সেবাসমূহ পৌঁছে দিতে সরকারী বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা প্রদানের বিদ্যমান ব্যবস্থা সহজ ও দ্রুততর করা অত্যাবশ্যক। সহজ ও জনবান্ধব সেবা চালু করতে হলে বিদ্যমান ব্যবস্থার বিভিন্ন ধাপের অনুপুঙ্খ বিশ্লেষণের বিকল্প নেই। সেবা প্রদান প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে বিভিন্ন কাজের ধাপের সচিত্র বিবরণ নিয়ে খোলামেলা আলোচনার ফলে অপ্রয়োজনীয় কাজ, ধাপ ও নিয়ম/চর্চাসমূহ বেরিয়ে আসতে পারে। এর মাধ্যমে প্রতিটি সেবার বাস্তব ও সম্ভাব্য সমস্যা, প্রতিবন্ধকতা, প্রক্রিয়াগত শূন্যতা নির্ণয় করা যায়, যা সেবার বিদ্যমান ব্যবস্থা ও মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে, যাকে আমরা সেবা সহজিকরণ বা 'Service Process Simplification, SPS' বলতে পারি।
এই ধারাবাহিকতায়,
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র শর্ত বাস্তবায়ন/লক্ষ্য অর্জন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ( বিএইচবিএফসি)’র ৪টি সেবা প্রক্রিয়া সহজ, জনবান্ধব ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে ৩দিনের এসপিএস কর্মশালা ২৯-৩১ জানুয়ারি ২০১৮ অনুষ্ঠিত হয়।

কর্পোরেশনের ঋণ গ্রহীতাদের হিসাব প্রাপ্তি সহজিকরণ,  কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সেবা সহজিকরণ, ঋণ গ্রহীতাগণকে আইনী সেবা প্রদান সহজিকরণ এবং ঋণ আদায় কার্যক্রম সহজিকরণ-এই চারটি সেবা প্রক্রিয়ার উপর বিশদালোচনার প্রেক্ষাপট তৈরি এবং তা বাস্তবায়নের দিক-নির্দেশনা হিসেবে কাজ করে  কর্মশালাটি।
৩১ জানুয়ারি ২০১৮ কর্মশালাটির সমাপণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ গ্রুপভিত্তিক তাদের অভিনব ও সহজিকরণ প্রস্তাবনা স্লাইড-শো আকারে উপস্থাপন করেন। সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন। কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দও এতে অংশগ্রহণ করেন। 
কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী সমাপনী বক্তব্যে সহজ ও জনবান্ধব সেবা চালু করতে বিদ্যমান সেবার অপ্রয়োজনীয় ধাপ ও নিয়মনীতি এবং প্রতিবন্ধকতা ও সমস্যা হতে বেরিয়ে আসতে দিক নির্দেশনা প্রদান করেন। 


ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যের কিছু চুম্বক অংশ-

১৪.১২.১৭

সেবা সহজিকরণঃ সম্প্রতি চালু হলো ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি

বিএইচবিএফসি’র ঋণগ্রহীতাদেও জন্য সম্প্রতি চালু হলো যাচ্ছে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি। এ পদ্ধতির মধ্যদিয়ে গ্রহীতাদের ঋণের মাসিক কিস্তির টাকা জমাকরণে প্রচলিত ভোগান্তির অবসান হবে। Direct Debit Collection পদ্ধতির মাধ্যমে গ্রহীতার নিজস্ব ব্যাংক এ্যাকাউন্ট থেকে কিস্তির সমপরিমান অর্থ চলে আসবে তার গৃহঋণ হিসাব এ্যাকাউন্টে!

বর্তমান প্রচলিত ব্যবস্থায় ঋণ গ্রহীতাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট জমা বই-এর মাধ্যমে কিস্তির টাকা জমা দিতে হয়। এতে গ্রহীতার  ব্যাংকে যাতায়াত(visit) সময়(time)  ও অর্থ খরচ(cost)  হয়। বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে নিয়মিত মাসিক কিস্তির টাকা এখন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে। দেশের ৫৭টি সিডিউলড্ ব্যাংকের ৯০০০-এরও বেশি শাখার সাথে কর্পোরেশনের এ লিংক স্থাপিত হতে যাচ্ছে শীঘ্রই। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত ও সুরক্ষিত এ পদ্ধতিটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক (SCB)-এর সহযোগীতায় পরিচালিত হবে। গ্রহীতা একবার এতদসংক্রান্ত Electronic Fund Transfer Form পূরণ করে দিলে কোনও প্রকার ব্যয়/চার্জ ছাড়াই তার এ্যাকাউন্ট থেকে প্রতিমাসে অর্থ সংগৃহীত হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)’র সাথে একাধিক সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে এবিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে।

০৯ নভেম্বর ২০১৭ খ্রি. তারিখে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর মধ্যে 'Digital Cash Management Solution' বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিএইচবিএফসি’র পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর পক্ষে সিইও নাসের এজাজ বিজয় চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ফিনান্সিয়াল ইনস্টিটিউট মুহিত রহমান, কর্পোরেশনের মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম, মোঃ আমিন উদ্দিন ও মোঃ জাহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিএইচবিএফসি এর ঋণ গ্রহিতাবৃন্দ Bangladesh Electronic Fund Transfer Network (BEFTN) এর মাধ্যমে নিজেদের ব্যাংক হিসাব থেকে সরাসরি ঋণের কিস্তি জমা করতে পারবেন। এর মাধ্যমে ভবিষ্যতে বিএইচবিএফসি প্রযুক্তি নির্ভর আধুনিক গ্রাহক সেবা প্রদান করতে সক্ষম হবে। এই সুবিধা গ্রহণ করতে ঋণ গ্রহীতাকে ৯৫৬১৩৮০, ০১৫৫০০৪৩৩০৫ ও ০১৫৫০০৪৩৩০৬ নম্বরে যোগাযোগ করতে হবে।